ভোটের আগে বুথে বুথে লাঠিয়াল বাহিনী প্রস্তুত করছে বিজেপি - The News Lion

ভোটের আগে বুথে বুথে লাঠিয়াল বাহিনী প্রস্তুত করছে বিজেপি

 


দি নিউজ লায়নঃ   শুধু প্রচারে বাংলার আসন মেলা ফিনিক্স স্বপ্ন। তাই ভোটের আগে শিলিগুড়ি শহরে বুথে বুথে লাঠিয়াল বাহিনী প্রস্তুত করছে  আরএসএসের ছত্রছায়ায় বিজেপি।নির্বাচনের আগে শহরে বড় অশান্তি সৃষ্টির সম্ভাবনার প্রমাদ গুনছেন বিশিষ্টজনেরা। নির্বাচনী রণকৌশল হিসেবে আরএসএস গড়াপেটা লাঠি হাতে সেনাদের বিধানসভা নির্বাচনে রাজনীতি ময়দান দখলে নামাতে চলেছে পদ্ম শিবির।


 শিলিগুড়ি শহরের ৪০-৪৫টি জায়াগায় হিন্দু মৌলবাদী সংগঠন আরএসএসের  সক্রিয় শিবির থেকে বিজেপি নির্বাচনী লাঠিয়ালদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কঠিন শরীর চর্চা করে গায়ের জোড়েই কাবুতে আনতে হবে রাজনৈতিক ক্ষমতা এভাবেই চলছে মগজধোলাইয়ের পালা। যদিও বিজেপি এই লাঠিয়াল বাহিনী পোশাকি নাম দিচ্ছে যুব যোদ্ধা। তাদের দাবি নির্বাচনী রাজনৈতিক সমরে নামতেই শিলিগুড়ি ও ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার ৯৭১টি বুথে বুথে অত্যন্ত ১০জন করে যুব বাহিনী প্রস্তুত করছেন তারা। বুথ ভিত্তিক চূড়ান্ত মগজধোলাইয়ের পর ছাতি উচ্চতা স্কেল ফিতেয় পরিমাপের পর ১০ জন যুবকদের বাছাই করা হচ্ছে।


 প্রতিদিন সকালে শিলিগুড়ির রথখোলা ময়দান, কাওয়াখালী, মারওয়ারি ভবনে সহ মোট ৪০-৪৫টি শাখায় বিভক্ত করে সঙ্ঘের দেখরেখেই বাহিনী গড়াপেটার কাজ চলছে। তারাই বিজেপির হয়ে বুথে বুথে করাবে নির্বাচন। যদিও দার্জিলিং জেলা বিজেপি সভাপতি প্রবীণ অগ্রাওয়াল প্রশিক্ষণের কথা স্বীকার করলেও প্রশিক্ষকের ভূমিকায় আরএসএসের সক্রিয়তা প্রসঙ্গে নীরবতাকে সঙ্গী করছেন। তিনি বলেন দল যুব যোদ্ধা তৈরি করছে। শিলিগুড়ি ও ডাবগ্রাম ফুলবাড়ীর ৯৭১টি বুথের মধ্যে ৮০০টি বুথে ইতিমধ্যেই ১০জন করে যুবকদের চূড়ান্ত বাছাই করা হয়েছে। তবে সর্বাধিক সংখ্যক এই বাহিনীতে সামিল হতে পারে। ৪০-৪৫টি শাখা করে প্রথম পর্যায়ের প্রশিক্ষনও সম্পন্ন হয়েছে। যদিও যুবদের কথা বললেও আরএসএস এর অনুমোদিত বিজেপির হয়ে কার্যরত শ্রমিক সংগঠনের সদস্যদেরও দেওয়া হচ্ছে লাঠি হাতে নামার শেখ। 


শরীর চর্চা ও লাঠি চালাবার কায়দা কানুন শেখাচ্ছে ভিন রাজ্য থেকে আসা আরএসএস এর তাব্বড়েরা। ভিড়ে মাঝে লাঠি ও অস্ত্র চালাবার খোলাখুলি পাঠ দেওয়া হচ্ছে বলে দাবি শহরের বিশিষ্টবর্গের। যার জেরে বিধানসভা নির্বাচনকে নিয়ে উদ্বিগ্ন শিলিগুড়ি ওয়াকিবহাল মহল। শহরবাসীর মন্তব্য নির্বাচনের আগে যেভাবে জঙ্গিগোষ্ঠীর কায়দায় ভোর রাতে লাঠিয়ালদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাতে নিশ্চিত রাজনীতির নামে রক্তক্ষয়ী দিন সামনে আসছে। যা এর আগে শিলিগুড়ি শহরের রাজনীতিতে ঘটেনি। ভোট করাতে বুথে বুথে ধমকে চমকে কাজ না হলেই পেশীবলে ক্ষমতা দেখাতে প্রস্তুত এবারে গেরুয়া শিবির বলেই মত শহরের বিশিষ্টজনেদের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.